ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলার ঘোঁগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় মো. সোহরাব (৪৫) নামে ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছে।শুক্রবার বেলা ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার দুবলাগাড়ী চকপোতা গ্রামের মৃত শামসুল প্রামানিকের ছেলে।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোঁগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।


শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বানিউল আনাম বলেন, অটোভ্যানটিকে চাপা দেয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑